ঈদের পর আবারও বাড়ল আলুর দাম। ছুটি শেষে পাইকারি বাজারে কর্মব্যস্ততার শুরুতেই এক লাফে কেজিতে আট টাকা দাম বেড়েছে সবজিটির। গতকাল মঙ্গলবার নগরীতে সবজি বিক্রির সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে ৪৩ টাকা কেজিদরে বিক্রি হয়েছে আলু। ঈদের ছুটির আগে পাইকারি ৩৫ টাকা কেজিদরে পণ্যটি বিক্রি করেছিলেন এই বাজারের ব্যবসায়ীরা। আলু সবজি হলেও এর ব্যবহার অনেকটা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতোই। সবচেয়ে সহজলভ্য ও সহজে রান্নার সুবিধার জন্য বাড়তি চাহিদা থাকে এই সবজির। আবারও দাম বৃদ্ধির কারণে তাই বেকায়দায় পড়বেন প্রায় […]