চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা, ড্যান্ডিসহ (গাম) অন্যান্য মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১১ মে) বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর ২ নম্বর গেট, ষোলশহর ও রেললাইনের আশেপাশে এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। অভিযানে রুবেল (২২) ও মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) নামে দুজনকে ড্যান্ডি (গাম) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় রুবেলের কাছে ১৫-১৮ গ্রাম ও জহিরুল ইসলামের কাছে […]