ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের চার বিরতিহীন ট্রেনে প্রথমবারের মতো কেবিন সুবিধা চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৮ মে থেকে ট্রেনযাত্রীরা এ সুবিধা পাবেন। কেবিন সুবিধা যুক্ত হলে পরিবার-পরিজন নিয়ে ট্রেনযাত্রা আরও নিরাপদ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলওয়েসূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেসে ৩টি করে এসি কেবিন এবং ১টি করে নন এসি কেবিন যুক্ত করার নির্দেশনা জারি করেছে রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা। দক্ষিণ কোরিয়া […]