চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলো- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিগন্যাল কলোনির মো. মোবারক হোসেনের ছেলে মো. শামছুল আলম রানা প্রকাশ রানা মির্জা ও একই এলাকার নুরুল হুদার ছেলে ফজলুল কাদের রাজু (৪০)। রবিবার (২৩ জুন) দিবাগত রাত ২টায় নগরীর আকবর শাহ থানাধীন রেলওয়ে আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, গত ১৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে নগরীর […]