কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গত ১৩ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার ১২ দিন পরও গঠন করা হয়নি নতুন কমিটি। ফলে কমিটি ছাড়াই চলছে মহানগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। তাতে দলের মধ্যে বিভাজন সৃষ্টির আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা। এদিকে, নতুন কমিটি নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন দলের নেতারা। শোনা যাচ্ছে নানা মেরুকরণও। তবে নতুন কমিটি নিয়ে অনেকটা ফ্যাক্টর হয়ে উঠেছেন মহানগরের সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সাবেক সদস্য সচিব আবুল হাশেম […]