বন্যার কারণে বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল। রেললাইনে পানি জমে যাওয়ায় এবং রেলওয়ে ব্রিজ ঝুঁকিতে থাকায় গত বৃহস্পতিবার এই ট্রেন পথে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ট্রেন চলাচল শুরু করেছে।এর আগে গত শনিবার থেকে চালু হয়েছে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস রওনা হয়। বিকাল পাঁচটা নাগাদ ট্রেনটি সিলেটে পৌঁছায়। এরপর […]