বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) চট্টগ্রাম শাখা নির্বাহী পরিষদের বার্ষিক সম্মেলন শেষে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের বিজয় হলে এ উপলক্ষে আয়োতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম শাখা নির্বাহী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গির আলম। প্রধান অতিথি ছিলেন বিউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ূন কবির মজুমদার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু মুসার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডিপ্রকৌসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. হায়দার আলী, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এএফএম জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর […]