চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বেশি দামে ডিমি বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ডিটি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর এলাকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান। উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ডিটি রোড এলাকার বাজারে ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়। […]