আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কেউ খণ্ডিত মানুষ নয়। আইন কেবলমাত্র মানুষের জন্যই প্রণয়ন করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সম অধিকার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে কাজ করছি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ […]