চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের আটজন শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন কারণে গর্ভনিং বডি তাদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। রবিবার (২৪ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাশ স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়। বরখাস্ত হওয়া শিক্ষকরা হল- পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মঈনুল ইসলাম, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ছাবের উদ্দীন, গণিত বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক এ কে এম নাজমুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল হাসান, […]