চট্টগ্রামের লোহাগাড়ার শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে গাড়ি যোগে ফেরার পথে চট্টগ্রাম অভিমুখী একটি চলন্ত ট্রাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাম আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে চাপা দিয়ে উভয় সমন্বয়ককে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে উক্ত ঘটনাটি ঘটে। সূত্রে জানা গেছে, কবর জেয়ারতে যাওয়ার সময় ওই গাড়িতে উল্লেখিত সমন্বয়কদ্বয় ছিলেন কিন্তু আসার সময় ওই গাড়িতে কেউ […]