দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আর মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর এবারের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ, আশা-আকাঙ্ক্ষার কমতি নেই। ১৭ বছর পর রাজনৈতিক সরকারের প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। তাই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোই সরকার ও রাজনৈতিক দলের জন্য বড় চ্যালেঞ্জ। প্রশাসনের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হয়েছে। মানুষের আস্থা ফিরে আসছে। […]