আবারও পরিবর্তন হয়েছে বিজয় মেলার স্থান। নগরীর জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে (কাজীর দেউড়ির ভেঙে ফেলা শিশুপার্কে) এবার অনুষ্ঠিত হবে বিজয় মেলা ২০২৪। একাধিকবার স্থান পরিবর্তনের কারণে মেলার উদ্বোধনের সময়ও পেছানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর মেলার উদ্বোধন করার কথা রয়েছে। এর আগে ৯ ডিসেম্বর মেলার উদ্বোধন করার কথা ছিল। বিজয় মেলার আয়োজক কমিটির সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে প্রথম পর্যায়ে কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে সপ্তাহ ব্যাপী বিজয়মেলা উদযাপনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই লক্ষ্যে মেলাতে […]