চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকারসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যাত্রীরা হলেন-ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ […]