‘মেয়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রির সব প্রক্রিয়া শেষ করেন বোয়ালখালী পৌর এলাকার এক বাসিন্দা। জরুরি টাকার প্রয়োজনে তাড়াহুড়া করে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। ক্রেতা-বিক্রেতার মধ্যে দর-দামও ঠিক হয়। কিন্তু বাদ সেধেছে খাজনা নিয়ে। ভূমি অফিসের এপস বন্ধ থাকায় খাজনা দিতে পারছেন না তিনি। খাজনা ছাড়া জায়গা রেজিস্ট্রি করা হয় না। চরম দুর্ভোগে পড়েছেন তিনি। শুধু বোয়ালখালীর ওই ব্যক্তি নন, আরো অনেকেই এই দুর্ভোগে পড়েছেন। গত ২৬ নভেম্বর থেকে ভূমি পরিষেবা এপস বন্ধ রয়েছে। সংস্কার ও উন্নয়নের পর এপস চালু […]