নগরের বিভিন্ন সড়কে ২০২১-২৩ পর্যন্ত ৩৬২টি দুর্ঘটনায় ৫৫৪ জন প্রাণ হারিয়েছেন। সড়কে মৃত্যুর এই মিছিল বন্ধ করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের বিকল্প নেই। এর জন্য জরুরিভিত্তিতে বিআরটিএর জারি করা যানবাহনের গতিসীমা নির্দেশিকা-২০২৪ বাস্তবায়ন দরকার। রোববার (১৫ ডিসেম্বর) ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল সংলাপ ও চট্টগ্রাম শহর রোড সেফটি রিপোর্ট ২০২১-২৩ প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের সহায়তায় চসিকের কনফারেন্স […]