চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানো, পোষ্য কোটা বাতিল, চাকসু নির্বাচনসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কয়েকদিন থেকেই তারা ৯ দফার বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছেন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নয় দফা দাবিগুলো হলো- ভর্তি […]