বাংলাদেশ জামায়াতের ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি তাকওয়াভিত্তিক সংগঠন। তাই এ সংগঠনের কর্মীদের কোরআন-হাদিস অধ্যয়ন ও ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্য আরও নিষ্ঠা ও পরিশ্রম করার পরামর্শ দেন । তিনি আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরে কর্মীদের ইসলামের আদর্শিক আন্দোলনে আরও সুদৃঢ় ভূমিকা পালনের তাগিদ দেন। শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের বড়পুল কিংস পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ নং […]