টেইলার্সের ব্যবসায় বেশ ভালই চলছিল বাঁশখালীর আবদুর রহিম বাবুলের সংসার। এগারো বছরের সন্তান স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। বাসার কাছে গলির মুখেই টেইলার্স দেখভাল করেন স্ত্রী সাবিনা আক্তার। গত তিনমাস আগে শখের বসে ব্যাটারিচালিত রিকশা কিনেছিলেন বাবুল (৪৫)। মাঝে মাঝে রিকশা নিয়ে বের হন। আর শখের রিকশা কাল হলো তার জীবনে। শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাত থেকে ভোরের মধ্যবর্তী সময়ে কে বা কারা খুন করে সড়কের পাশে বাবুলের লাশ ফেলে রেখে গেছে। পাওয়া যায়নি রিকশা ও তার মুঠোফোন। ঘটনার পর থেকে মুঠোফোনটি […]