বেসিনের মধ্যে পড়ে আছে নোংরা পানি, আবর্জনা। নেই পানির কলও। শৌচাগারের ভেতরের দৃশ্য আরো ভয়াবহ। টয়েলেটের দরজার বেশিরভাগ ভাঙা। কেউ প্রবেশ করলে বাইরে থেকে দরজার সামনে থাকতে হচ্ছে নিকটতম কাউকে। অপরিষ্কার-অপরিচ্ছন্ন শৌচাগারের ভেতরে দুর্গন্ধে শ্বাস নেওয়াই দায়। পানি আর রক্তে মাখামাখি মেঝে, হাঁটতে গেলেও পড়ে যায় যায়। অনেকে তো এর দিকে তাকাতেই ঘৃণায় বমি করতে শুরু করেন। এমন চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী-স্বজনদের ব্যবহারের জন্য থাকা শৌচাগারগুলোর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নোংরা ও অস্বাস্থ্যকর এসব টয়লেট বহু মানুষ […]