চট্টগ্রাম নগরীর রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জের ইসমাইল হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৩) ও চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়ার শ্রী রাম দাশের ছেলে রুবেল দাশ (৩০)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরীর চান্দগাঁও ও রাউজান থানা এলাকায় পৃথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বরগুনা জেলার আমতলী থানার যৌতুক মামলাসহ তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল […]