সংসদ সদস্যদের জন্য আনা বিলাসবহুল কোটি টাকা মূল্যের ২৪টিসহ মোট ৪৪টি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। তার চারদিন আগে ১২ ফেব্রুয়ারি আরো ৮৩ লট বিভিন্ন পণ্যের অনলাইন নিলাম অনুষ্ঠিত হবে চট্টগ্রাম কাস্টমসে। নিলামের দর জমা শুরু হয়েছে গত ২৭ জানুয়ারি থেকে, যা চলবে নিলামের দিন ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত। এর আগে অবশ্য ২৮ থেকে ৩০ জানুয়ারি নিলামে অন্তর্ভুক্ত ৮৩ লট পণ্য দেখার সুযোগ রেখেছিল কাস্টমসের নিলাম শাখা। নিলামের ক্যাটালগ সূত্রে জানা যায়, নিলামে ৮৩ লটের […]