চট্টগ্রাম বন্দর বছরের প্রথম মাসেই দেখিয়েছে তার সক্ষমতার প্রবৃদ্ধি। সদ্য বিদায়ী জানুয়ারিতে আমদানি ও রপ্তানি উভয় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায়। বন্দর কর্তৃপক্ষ আশা করছে চলতি বছর হতে পারে বন্দরের জন্য ইতিহাস গড়ার বছর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী চলতি বছরের সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে মোট রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউস। যার মধ্যে রপ্তানি পণ্যবাহী কনটেইনার ছিল ৭৫ হাজার ২৩৪ টিইইউস এবং খালি রপ্তানি কনটেইনার ছিল ৫৩ হাজার ১৪৯ টিইইউস। […]