চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ২৯০ টাকা, ৩টি আদর্শ তাসের বান্ডেল উদ্ধার করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) কাজীর দেউরি কাজী পাড়াস্থ কাজী বাড়ি পুকুর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-জালাল (৩৬), কামাল (৪৫), কামাল (৩৬), মো. সজিব (৩৩), মো. আপন (১৯), আলমগীর হোসেন (২৭), শহীদ (৩৮), মোবারক হোসেন (৩৭), মো. আকতার হোসেন (৩৮), নুর মোহাম্মদ (৩৫), মো. শরীফ (৪২), মো. সেলিম […]