‘এক্সপোর্টের মাল, চাই ল’ন তিনশ, বাছি লন তিনশ। শার্ট-প্যান্ট এক দাম, এক দর’-ঈদ ঘিরে এমন হাঁকডাক ফুটপাতের ব্যবসায়ী রিদোয়ান আলমের। নিউমার্কেট এলাকার ফুটপাতে ভাসমান দোকান বসিয়েছেন তিনি। তার ভ্যান ঘিরে ধরেছেন ক্রেতারা, বেছে বেছে কিনছেন পছন্দের পোশাক। শুধু রিদোয়ান নয়, ঈদ ঘিরে কেবল নিউমার্কেট এলাকায় সড়কের পাশে ভাসমান দোকান বসিয়েছে সাত হাজারের বেশি হকার। সারি সারি এসব দোকানে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সীদের নানা ধরনের পোশাক, জুতা ও প্রসাধনীসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পোশাকসহ […]