নানা অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও কোতোয়ালী এলাকায় অভিযানে এই জরিমানা করা হয়। নগরীর পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার, রুমানা পারভীন তানিয়া ও মোহাম্মদ আলমগীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসংগতির জন্য ৫ জনকে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, মহানগরের কে.সি.দে রোডে ও কোতোয়ালি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও সাদমান সহিদ। […]