চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- জাহাঙ্গীর প্রকাশ বলি (৫৩), নাসির উদ্দিন (৩৬), মো. ইউসুফ প্রকাশ সাজিদ (২৩), আতাউর রহমান (৪৩), ফরহাদ মিয়া (৩৬), মো. হাফিজুর রহমান সুমন (৪৪) ও মো. আবুল কালাম প্রকাশ রবিন (২৮)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় পলোগ্রাউন্ড স্কুলের বিপরীত পাশে অফিসার্স ক্লাবের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির […]