বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। পাশাপাশি এর তীব্রতা কমে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে বিরাজ করছে। এরপরও সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে গেছে। আজ সকাল ৯টায় সেটি টাঙ্গাইল ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় […]