চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমস কর্তৃক বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। এ সময় দুইজন যাত্রীকে আটক করা হয়। আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আটকরা হল- ফেনী সদরের মো. আরিফুল ইসলাম এবং রাউজানের মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত […]