চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে থাকা নগরের ২১ খাল পুনরুদ্ধার ও উন্নয়নে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে প্রাক-প্রাথমিক সমীক্ষা শুরু করেছে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান। চলতি বছরের মধ্যে সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও কাজ করছে। গত জুনের মাঝামাঝিতে চসিকের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও ২১ খাল নিয়ে প্রাক-প্রাথমিক সমীক্ষা করার জন্য নেদারল্যান্ড এম্বেসির কাছে একটি চিঠি দেয় চসিক। এই চিঠির পর সম্প্রতি প্রাক-প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে বলে জানান […]