বন্দরনগরী চট্টগ্রাম। দেশের লাইফলাইনখ্যাত চট্টগ্রাম নগরীতে হাতের ইশারায় চলে যানবাহন। যানজট লেগে থাকে ঘণ্টার পর ঘণ্টা। স্বাধীনতার ৫৪ বছরেও নগরীতে কোন ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে উঠেনি। মাঠপর্যায়ের সমীক্ষা ছাড়াই বিভিন্ন সময়ে শুধুমাত্র সিগন্যাল বাতির পেছনে খরচ হয়েছে কাড়ি কাড়ি টাকা। নগরীর সড়কগুলোতে নেই কোন ট্রাফিক সাইন, পথচারী পারাপারে নেই জেব্রা ক্রসিং। ব্যবহারের অনুপযোগী হয়ে আছে ফুটওভার ব্রিজ, নেই আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি। ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করে দেয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের। আর তা অপারেটের দায়িত্বে রয়েছে ট্রাফিক বিভাগ। তবে টেকসই আধুনিক ট্রাফিক […]