চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা নদীর পাড় থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা নদীর কিনারায় গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদরঘাট নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে এবং কয়েকদিন আগেই […]