কেবল পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে কাছের দেশ-মালদ্বীপ, শ্রীলঙ্কা পর্যটকদের কাছ থেকে লাখ লাখ ডলার আয় করছে। বৈচিত্র্যেভরা পর্যটন খাতকে কাজে লাগিয়ে বাংলাদেশেরও সেই সুযোগ রয়েছে। এ জন্য কেবল প্রয়োজন সরকারি বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় এবং সরকারের নীতি সহায়তা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পূর্বকোণ আয়োজিত ‘চট্টগ্রামে পর্যটন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক টক শো’তে অতিথিরা এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় পূর্বকোণ স্টুডিওতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর চট্টগ্রামের পর্যটন নিয়ে কাজ করা পাঁচ তরুণ ট্যুর অপারেটর অংশ নেন। […]