দেশি মসুর থেকে ছোলা। গরিব মানুষের ভরসার অ্যাংকরও। সব ডালই এখন মানুষকে কিনতে হচ্ছে বেশি দামে। এক মাসের ব্যবধানেই দেশি মসুর ডালের দাম বেড়েছে ২ শতাংশ আর ছোলার দাম বেড়েছে ৫ শতাংশ। হঠাৎ ডালের দাম বাড়াকে ‘কৌশলী খেলা’ বলছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, রমজানের সময় নিত্যপণ্যের পাইকারি বাজারগুলোতে বাড়ে সরকারি সংস্থাগুলোর নজরদারি। এ সময় পণ্যের দাম বাড়ালে তাই পড়তে হয় জরিমানার ফাঁদে। অনেক সময় প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়। সেজন্য রোজা শুরুর বেশ আগেভাগেই ডালের দাম বাড়ানো শুরু হয়েছে। তবে […]