চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চিৎমরম দুর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত ১

চিৎমরম দুর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত ১

কাপ্তাই সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুর্গম চাকুয়াপাড়ায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। ইউপি চেয়ারম্যান আরো জানান, রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চাকুয়াপাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে হাতি শুঁড় দিয়ে আঘাত করায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) জানান, ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান, দুর্গম এলাকা হওয়ার দরুণ আমরা নিরাপত্তা জনিত কারণে রাতে যাওয়া সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট