চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চট্টগ্রামের শাহাদাৎ হোসেন স্বাধীন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন চট্টগ্রামের শাহাদাৎ

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে।

শাহাদাৎ হোসেন স্বাধীন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলী আহমেদ এবং সামশুন্নাহারের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। পেশাগত জীবনে শাহাদাৎ হোসেন দীর্ঘ দিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট