চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির নাগরিক আগে ফ্যামিলি কার্ড পাবেন: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এটি একটি ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না।

 

চার বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। উপকারভোগীদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুবিধাভোগীরা যে ব্যাংক থেকে টাকা তুলতে চান, সেখান থেকেই তা তুলতে পারবেন।

 

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইন—দুইভাবেই দেওয়া যাবে। এ জন্য তদবিরের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট