
চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৭টি কিরিচসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় জুলধা ডাঙারচরের দীঘির পাড় ও আবুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ডের আলী আজম (২৭) ও চরলক্ষ্যা ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুক (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মামলার আসামি ধরতে ডাঙারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজিবল্লাহ তানভিরের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। এ সময় প্রধান আসামি এরশাদ ও তার সহযোগীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআই একেএম নজিবুল হক তানভীর পা ও পিঠে আঘাত পান।
পরে ঘটনাস্থল থেকে আলী আজম ও ফারুককে আটক করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কিরিচসহ মোট ৭টি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ