চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জাতীয় পার্টির দুর্গে 'লাঙ্গলের জানাজা', ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির দুর্গে ‘লাঙ্গলের জানাজা’, ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১৮ অপরাহ্ণ

রংপুরের রাজনীতিতে চার দশকের আধিপত্য হারিয়ে এক চরম বিপর্যয়ের মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ‘দুর্গ’ হিসেবে পরিচিত রংপুরে দলটির চরম ভরাডুবি হয়েছে। জাপার ইতিহাসে এই প্রথম রংপুরসহ সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও একটিতেও জয় পায়নি তারা। দলের চেয়ারম্যান জিএম কাদের (রংপুর-৩) এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা-১) উভয়ই নিজ নিজ আসনে তৃতীয় হয়েছেন।

 

এই বিপর্যয়কে প্রতীকীভাবে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাঙ্গলের **‘জানাজা’**র একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার তার ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, আমিন। অনেকেই একে জাপার রাজনীতির ‘মৃত্যু’ হিসেবে অভিহিত করেছেন ।

 

অন্যদিকে, জাপার এই পতনের সুযোগে রংপুরে জামায়াতে ইসলামীর বড় উত্থান ঘটেছে। জামায়াত ও তাদের জোটসঙ্গী এনসিপি রংপুরের ৬টি আসনের সবকটিতেই জয়লাভ করে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

 

ভোটের দিন জিএম কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি এবং পরে তিনি গোপনেই রংপুর ত্যাগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুরের মানুষ এখন আবেগের লাঙ্গল ছেড়ে পরিবর্তিত রাজনীতির পক্ষে রায় দিয়েছে । তবে এই পরিবর্তনের ভিড়ে দীর্ঘদিনের উন্নয়ন-বৈষম্য থেকে বের হতে না পারলে কৃষিনির্ভর এই অঞ্চল আবারও পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট