
অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:১৩ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা ও পরবর্তী ৪৮ ঘণ্টায় কোনো মিছিল, শোভাযাত্রা ও জনসভা না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে বৃহস্পতিবার।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচার। এরপর থেকেই মিছিল, শোভাযাত্রা ও জনসভার মত কর্মসূচি নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নির্বাচন ঘিরে মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণের পর দিন বিকাল পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থানের ওপরও বিধিনিষেধ এনেছে নির্বাচনি কমিশন।
ইসি বলেছে, এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার এবং ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই এলাকায় ‘অবস্থান করতে পারবে না’।
পূর্বকোণ/আরআর/পারভেজ

সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

