চট্টগ্রাম শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জামায়াতকে ভোট দেওয়া হারাম: শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

জামায়াতকে ভোট দেওয়া হারাম: শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২০ অপরাহ্ণ

ফটিকছড়ি (চট্টগ্রাম–২) আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন উত্তেজনা ছড়িয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

 

তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে বিএনপির ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন

 

বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারি)  রাতে এক অনুষ্ঠানে বাবুনগরী ফতোয়া দেন যে, জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং তাদের রুখে দেওয়া ধর্মীয় কর্তব্য।

 

তিনি সতর্ক করে বলেন, জামায়াত ক্ষমতায় আসলে ইসলামের গোড়া কেটে দেবে। তাঁর ভাষ্যমতে, ধানের শীষের প্রার্থীকে সামনে রেখে মূলত মওদুদির জামায়াতের বিরুদ্ধেই এই জিহাদ করা হচ্ছে।

 

এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 

এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট