চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা 

২৫ এপ্রিল, ২০২৬ | ২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলা সূত্রে  যায়, গত ১০ এপ্রিল রাতে পূর্ব চাম্বল সাতঘর পাড়াতে একটি দোকান ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন গত ১৪ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর এজাহারনামীয় প্রধান আসামি পলাতক ছিলেন। গতকাল অভিযান চালিয়ে

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামি আরিফ উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট