চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৪

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৪

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ এপ্রিল, ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সুয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ওই যুবককে চোর সন্দেহে গাছের সাথে রাতভর বেধড়ক মারধর করে ওই অবস্থায় রেখে দেয়। পরে সকালে সে বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাধের জন্য চার জনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট