চট্টগ্রামের বোয়ালখালীতে লিটার প্রতি অকটেন ১৫০ টাকায় বিক্রি করায় মো.সাজ্জাদ নামের এক জ্বালানি তেল বিক্রেতাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদুরতলা এলাকায় তায়েফ ওয়েল নামের এই দোকানে গিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১০ টাকা বেশি দরে অকটেন বিক্রয়ের সত্যতা পান আদালত।
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে জ্বালানি তেল অকটেনের দাম লিটার প্রতি ১০ টাকা করে বেশি নেওয়ায় তায়েফ অয়েল স্টোরের সত্ত্বাধিকারী মো.সাজ্জাদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর





















