চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি

অনলাইন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬ | ১:৫১ অপরাহ্ণ

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা নামকস্থান থেকে রাবার শ্রমিককে অপহরণের পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

অপহৃতরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

 

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় বলে জানান বাগানের মালিক ইসমাইল।

 

রাবার মালিক ইসলাইল বলেন, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তার রাবার বাগানে কাজ করেছেন। প্রতিদিনের মত বুধবারও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তার কাছ থেকে মোবাইলে তাদের মুক্তিপণ হিসেবে বিশ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ দেওয়া না হলে অপহৃত শ্রমিকদের ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, বুধবার রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। এখন ঘটনাস্থলে আছি, আইনশৃঙ্খলা বাহিনী এসেছে।

 

এ বিষয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা সদস্যদের পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট