চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
(Bengal Slow Loris) প্রজাতির লজ্জাবতী বানর

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

কাপ্তাই সংবাদদাতা

২৩ এপ্রিল, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

 

এ সময় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাত ১০ টার দিকে এসে বানরটি নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগ কর্মকর্তাদের হাতে তুলে দেন।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ইমরান হোসেন ইমনের কাছ থেকে রাতে খবর পাই। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে প্রাণীটি উদ্ধার ও এর প্রাথমিক চিকিৎসা সেরে রাতেই রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর ইকো পার্কে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

তিনি আরও বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট