চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর সন্ন্যাসীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর সন্ন্যাসীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার একটি দুর্গম পাহাড় থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

 

নিহত নয়ন দাশ চট্টগ্রামের সাতকানিয়ার দোহাজারী এলাকার গোপাল দাশের ছেলে। তিনি স্থানীয় ‘নাগ পঞ্চমী মন্দির’-এর সেবায়েত হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ ছিলেন নয়ন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর বুধবার স্থানীয়দের একটি তল্লাশি দল পাহাড়ের গাছে তার চাদর প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট