চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে ভোট কারচুপির অভিযোগে ওই আসনের সব নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার (২২ এপ্রিল) জামায়াত নেতা ড. এএইচএম হামিদুর রহমান আযাদের করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যালট পেপার ও ফলাফল শিটসহ যাবতীয় তথ্য সংরক্ষণের এই আদেশ দেন।

উল্লেখ্য, উক্ত আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই ফলাফলে জালিয়াতির অভিযোগ তুলে আইনি চ্যালেঞ্জ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. আযাদ। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। নথিপত্রগুলো এখন আদালতের নির্দেশনায় নিরাপদ হেফাজতে থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট