চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে আড়াই বছর বয়সী মো. হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

মো. হোসেন চন্দনাইশ উপজেলার মো. তৈয়বের ছেলে। তারা কাজের সুবাদে কঞ্জুরী গ্রামে ভাড়া বাসায় থাকে।

 

শিশুর পিতা মো.তৈয়ব জানান, ঘরে মেহমান আসায় পরিবারের সকলে ব্যস্ত ছিলো। এর ফাঁকে হোসেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, বিকেল সোয়া ৪টার দিকে মো. হোসেন নামের এক শিশুকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলো স্বজনরা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট