চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিজ্ঞপ্তি

২১ এপ্রিল, ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ

ফটিকছড়ি সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় ও সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বারেক বিল্ডিং মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’র ম্যানেজিং ডিরেক্টর নির্মল কান্তি দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সন্দীপ হাজ্বী আবদুল বাতেন কলেজের প্রভাষক মোহাম্মদ ওবাইদুল হক রাহাত।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তিলাওয়াত, নাত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ফতেয়াবাদ শাখার সিনিয়র অফিসার শুব্রত চক্রবর্তী, শান্তি ব্যাংকের অডিট অফিসার মনিরাজ কর। উপস্থিত ছিলেন মোহাম্মদ জানে আলম, আলহাজ ফুল মিয়া, মোহাম্মদ মোছা, মোহাম্মদ মুন্সি সওদাগর, আবদুল শুক্কুর সওদাগর, সাংবাদিক শ্যামল নন্দী ,মাহবুবুল আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রফিক, মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া), শিক্ষানুরাগী সদস্য শাহজাহান উদ্দিন (শান্ত), অর্থ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত, শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ আসিফ, মোহাম্মদ শাহাদাত হোসেন বাবলু, মোহাম্মদ আজম ও নুরুল আলম।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট